রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে শফিকুল ইসলাম ওরফে টিসু (২৪) ও ওমড় ফারুক ওরফে জামাই ফারুক (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার গোলাকান্দাইল নয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হোসেন জানান, শফিকুল ইসলাম ওরফে টিসু ও ওমড় ফারুক ওরফে জামাই ফারুক দীর্ঘদিন ধরে উপজেলার গোলাকান্দাইল, নতুন বাজার, সাওঘাট, মাহনা আধুরিয়া, আমলাবসহ উপজেলা বিভিন্ন এলাকায় ইয়াবা পাইকারীভাবে বিক্রি করে আসছে। মঙ্গলবার ভোর রাতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় তাদের কাছ থেকে ৬১ পিছ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ওরফে টিসু কিশোরগঞ্জ জেলার সদর থানার শেহডা এলাকার সাইফুল ইসলামের ছেলে সে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মাইনুলের বাড়ির ভাড়াটিয়া ও ওমড় ফারুক ওরফে জামাই ফারুক গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ছিনতাই ও ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এএসআই।

About the author

SOFT PRO IT