রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ১০৩ বোতল বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মৈকুলী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আমজাদ সিকদার ও আম্বর আলী।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলআমিন সরকার বলেন, আমজাদ সিকদার ও আম্বর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে মৈকুলী এলাকা থেকে ১০৩ বোতল বিয়ারসহ তাদেরকে গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT