রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত-৭

সংঘর্ষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

হাছিবুর রহমান জানান, তিনি ইছাখালী এলাকায় ফুটবল খেলার আয়োজন করেন। ফুটবল খেলা চলাকালীন সময় প্রতিপক্ষ শফিকুর রহমান বাদল ও শান্তসহ তাদের লোকজন খেলায় বাঁধা প্রদান। এসময় হাছিবুর রহমান ও শফিকুর রহমানের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে রাতে শফিকুর রহমান বাদল, নজরুল, নয়ন, ইমন, নূর আলম, মেহেদী, শান্ত মিয়া হাছিবুরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

এসময় হাছিবুরসহ তার লোকজন ভাংচুরে বাঁধা দিলে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মারামারির ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT