রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুইডজন মামলার আসামী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বৃহস্পতিবার রাতে জাঙ্গীর এলাকা থেকে মহিবুর রহমান মহি নামে দুইডজন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মহিবুর রহমান মহি উপজেলার জাঙ্গীর এলাকার ফায়জুল মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মহিবুর রহমান মহির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি অভিযোগে প্রায় দুইডজনের বেশী মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা তার নিজ বাড়ি থেকে মহিবুর রহমান মহিকে গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT