রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে কিরন মিয়া, নাজিম উদ্দিন ও রাসেল মিয়া নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দাউদপুর, কলিঙ্গা ও পুবেরগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভোলাব পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সেলিম মিয়া জানান, কিরন মিয়া, নাজিম উদ্দিন ও রাসেল মিয়া দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকায় ইয়াবা,গাঁজা ও ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ৭২ পিছ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিরন মিয়া দাউদপুর এলাকার আলাউদ্দিনের ছেলে, কলিঙ্গা এলাকার সাইজদ্দিনের ছেলে নাজিমউদ্দিন ও পুবেরগাঁও এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়।

উল্লেখ্য, এলাকাবাসী জানান রাসেল মিয়া প্রতিদিন সন্ধ্যার পর তার নিজ বাড়ির পিছনে নির্জন একটি ঘরে জুয়ার আসর বসায়। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে মামলা হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। এ কারনে কেউ প্রতিবাদ করার সাহসটুকুও পায়না। তার গ্রেফতারের খবর পুবেরগাঁও এলাকায় ছড়িয়ে পরলে এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেন।

About the author

SOFT PRO IT