রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদদাতা ) : রূপগঞ্জে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তারাব পৌরসভার তেতলাবো এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ আজাহার আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তেতলাবো এলাকার একটি পানির ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

About the author

SOFT PRO IT