রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক-প্রাইটেকার মুখোমুখী সংঘর্ষ, নিহত-২

রূপগঞ্জে ট্রাক-প্রাইটেকার মুখোমুখী সংঘর্ষ, নিহত-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৩ জন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক সাওঘাট ব্রাক অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালক রিপন মিয়া (৩০) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গোসাইমারা এলাকার সফর উদ্দিনের ছেলে ও ট্রাকের হেলপার রিফাত মিয়া (১৭) নরসিংদী জেলার কান্দাইল এলাকার। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-২০-৬৩০৭) দ্রুতগতিতে ফ্লাইওভারের উপর থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইঞ্জিন চালিত ভ্যানটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। পরে অপর দিক থেকে আসা  একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।এসময় ট্রাকের হেলপার রিফাত মিয়া ও প্রাইভেটকার চালক রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরো তিনজন। সংর্ঘষে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

About the author

SOFT PRO IT