রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত-৩

রূপগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত-৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা  ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ জন আহত হয়েছে। ৫ই মার্চ শুক্রবার  বেলা ১১টার দিকে ঢাকাসিলেট মহাসড়কের আউখাবো এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন : শরিয়তপুর জেলার পালং উপজেলার বুড়িপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে ইমান আলী, কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ এলাকার মৃত সামসুল আলমের ছেলে তাইজুল ইসলাম হিরা।

বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মনির হোসেন বলেন, শুক্রবার সকাল ১১ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় ড্রাম ট্রাক কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারী সহ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় ট্রাক দুটিকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT