রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় রিক্সা চালক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ট্রাকের ধাক্কায় আবুল কালাম (৪০) নামে এক রিক্সা চালক নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আবুল কালাম বরার এলাকা থেকে রিক্সা নিয়ে রূপসীর দিকে যাওয়ার পথে অপর দিক থেকে আসা চট্র মেট্রো ট- ১১-০৪১১ মালবাহী ট্রাক রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক আবুল কালামের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক কৌশলে পালিয়ে যায়। নিহত আবুল কালাম উপজেলার চনপাড়া এলাকার হোসেন বয়াতীর ছেলে। মরদেহটিকে কাঁচপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করে নারায়নগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT