রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় গর্ভবতীর দুই সন্তানের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্বাচলের ১৬ নম্বর সেক্টরে বালুর ট্রলি উল্টে এক শ্রমিক গুরুত্বর আহত হন। রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মো. আলীর মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে পূর্বাচল উপশহরের ১৬ নম্বর সেক্টরে ট্রলি দিয়ে একস্থান থেকে অন্যস্থানে বালু নিয়ে যাচ্ছিল চালকসহ পাঁচ শ্রমিক। হঠাৎ ট্রলিটি উল্টে যায়।

এতে গুরুত্বর আহত হয় ইসলামপুরের চিনারচর এলাকার মিছির আলীর ছেলে মো. আলী। রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।

About the author

SOFT PRO IT