রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আনোয়ার টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার তারাবো পৌরসভার পবনকুল এলাকায় এ অগুনের ঘটনা ঘটে।

আনোয়ার টেক্সটাইণের মালিক আব্দুল ছাত্তার জানান, হাজী আব্দুল ছাত্তারের মালিকানাধীন টেক্সটাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায় ও তা মুহুর্তের মধ্যে প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পরে। আগুনে মেশিনারিজ, আসবাবপত্র, কাপড়, সুতা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে প্রতিষ্ঠানের আসবাবপত্র, মেশিনারিজ, তৈরিকৃত কাপড় ও সুতা সহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের মালিক আব্দুল ছাত্তার।

ডেমরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিডার আব্দুল মান্নান জানান, সময়মত আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

About the author

SOFT PRO IT