রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ড

অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কারখানার মালিক। রবিরার (৫ মে) সকাল পৌনে ৮ টার দিকে কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিন বাজার শামিয়া টেক্সটাইলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮ টার দিকে কাঞ্চন দক্ষিনবাজারে খোকনের মালিকানাধীন শামিয়া টেক্সটাইল মিলের ভিতরে আগুর লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানার ভিতরে থাকা মেশিনারীজ, সুতা, কাপড় পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন কারখানার মালিক খোকন ভুইয়া ।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সময়মত আগুন নিয়ন্ত্রন করতে না পারলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো।

About the author

SOFT PRO IT