রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জোবেদা টেক্সটাইলে আগুন, ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

রূপগঞ্জে জোবেদা টেক্সটাইলে আগুন, ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মে) রাত ২ টায় উপজেলার যাত্রামুড়া এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান জানান, মঙ্গলবার রাত ২ টার দিকে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহাংশ চারদিকে ছড়িয়ে পরতে থাকে। টেক্সটাইল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে। ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃতে ১ টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় জেনারেটর ইউনিটটি পুড়ে ছাই হয়ে যায়। ইউনিটের ভেতরে থাকা জেনারেটর, মূল্যবান যন্ত্রাংশ, কাগজপত্র ও আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক।

About the author

SOFT PRO IT