রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও  যুব সংহতির উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর শনিবার বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার পন্ড গার্ডেন পার্ক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব সংহতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মীর আনোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চৌধূরী হাজারী, সিনিয়র সহ সভাপতি শফিক চৌধূরী,  যুব সংহতির সাধারন সম্পাদক সোহেল মাহমুদ, সহ সভাপতি হান্নান শাহ্, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলম বাদশা, যুব সংহতির সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান, প্রথম যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম রিপন, কাঞ্চন পৌরসভার জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলী হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া বেগম প্রমূখ।

শনিবার দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শ্লোগান নিয়ে সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসন থেকে মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।

About the author

SOFT PRO IT