রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জনতার মুখোমুখি তারাব পৌর মেয়র

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : রূপগঞ্জে তারাব পৌর পরিষদের সফলতা ও অগ্রগতির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে -জনতার মুখোমুখি মেয়র- অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে তারাব পৌরসভা মিলনায়তনে মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রধান নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা,উপজেলা প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন,পৌর নিবার্হী প্রকৌশলী জেড এম আনোয়ার, পৌর সচিব মোঃ তাজুল ইসলাম,কাউন্সিলর আমীর হোসেন ভুইয়া, আনোয়ার হোসেন,মোঃ রাসেল সিকদার,নজরুল ইসলাম মফিজ রফিকুল ইসলাম মনির,সংরক্ষিত মহিলা কাউন্সিলর লায়লা পারভীন,আসমা বেগম,তারাব পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ভুইয়া,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মাহাবুবর রহমান মেহের,হাজী রাসেল,প্রমুখ। অনুষ্ঠানে মেয়র হাসিনা গাজী গত এক বছরের তারাব পৌরসভার উন্নয়নের চিত্র তুলে ধরেন। পরে উপস্থিত জনতার বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তার দেন।

About the author

SOFT PRO IT