রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ছয় ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে দিলো জনতা

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় ছয় ইয়াবা ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রোববার (১০ মার্চ) সকালে উপজেলার নাওড়া মধ্যপাড়া এলাকা থেকে ওই ছয় মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশে সোপর্দ করেন তারা। মাদক ব্যবসায়ীরা হলো নাওড়া এলাকার উজ্জল মিয়া, আলআমিন, ফরিদ মিয়া, সফিকুল ইসলাম, হেলিম মিয়া ও মোজারুল ইসলাম।

এদিকে, বাড়িয়াছনি এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিছয় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মিন্নত আলী নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ভুলতা সিএনজি ষ্টেশন থেকে ৫ শ গ্রাম গাঁজাসহ মুড়াপাড়া এলাকার জাহানারা বেগম নামের আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি/তদন্ত মাহমুদুল হাসান বলেন, এসব ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকের অভিযান অব্যাহত রয়েছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় নয়।

About the author

SOFT PRO IT