রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চুরি হওয়া ইজিবাইক সহ পুলিশের হাতে গ্রেফতার ২ চোর

রূপগঞ্জে চুরি হওয়া ইজিবাইক সহ পুলিশের হাতে গ্রেফতার ২ চোর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি হওয়া ব্যাটারী চালিত ইজিবাইক সহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ই সোমবার বিকালে উপজেলার কাঞ্চন বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন জানান, সোমবার বিকালে স্থানীয় তারাইল এলাকার নজরুল মিয়ার ব্যাটারী চালিত অটো ইজিবাইক এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ী থেকে একটি সংঘবন্ধ চোরের দল চুরি করে নিয়ে পালিয়ে যাবার সময় কাঞ্চন বাজার থেকে চুরি হওয়া ইজিবাইকসহ পটুয়াখালীর বাউফল থানাধীন নিজবটকাজল এলাকার আজাহার হাওলাদারে ছেলে হানিফ হাওলাদার (৪০) ও ময়মনসিংহের গৌরীপুর থানাধীন কাশিচরন এলাকার মৃত রশিদের ছেলে জুয়েল (২৫) কে কাঞ্চন বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় ইজিবাইকের মালিক নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, চুরি হওয়া ইজিবাইটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনা দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

About the author

SOFT PRO IT