রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চাঁদার দাবিতে গ্যাস লাইন কাটার অভিযোগ, সংবাদে প্র‌তিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞ‌প্তি ) : -রূপগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় ৮০ পরিবারের গ্যাস লাইন কাটার অভিযোগ-শিরোনামে প্রকা‌শিত সংবা‌দে প্র‌তিবাদ জা‌নি‌য়ে‌ছে স্থানীয় ক‌য়েকজন। গত ২৪ জুন নারায়ণগঞ্জ বার্তা ২৪ অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানি‌য়ে ২৪ জ‌নের স্বাক্ষর করে এক প্রতিবাদে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে যাদের নাম রয়েছে তারা অত্যন্ত ভদ্র ও সম্মানিত ব্যক্তি। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ নেই। এছাড়াও প্রেরক জানান, এ‌টি এক‌টি কুচ‌ক্রি মহল ষড়যন্ত্র কর‌ছে।

শ‌নিবার (২৯ জুন) দুপু‌রে প‌রিচয় জানা‌তে অ‌নিচ্ছুক ৩ যুবক এক‌টি প্র‌তিবাদলিপি নারায়ণগঞ্জ বার্তা ২৪ অনলাইন সংবাদ মাধ্য‌ম কার্যাল‌য়ে পৌ‌ছে দি‌য়ে যায়। যেখা‌নে নাম ও স্বাক্ষর র‌য়ে‌ছে, নজরুল, মর্জিনা, আকাশ, বিল্লাল, ইউসুফ, মজিবুর, ফজলুর রহমান, মোহাম্মদ আলী, ওয়াহেদ আলী, মান্নান, শাহজাহান, আজিজ, আলমগীর, আবুল হোসেন, সাগরিকা, ফয়সাল মিয়া, বিল্লাল মিস্ত্রী, মহিবুল, মোস্তফা হাওলাদার, এনামুল হক, আবুল কালাম, শিরীন খান, দুলাল মিয়া, সোহেল মিয়া।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 June 2019

রূপগঞ্জে চাঁদার দাবিতে গ্যাস লাইন কাটার অভিযোগ, সংবাদে প্র‌তিবাদ

www.narayanganjbarta24.com