রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুৎ এর গণশুণানী ও আলোচনা সভা

বদলগাছীতে খানা তথ্য ভান্ডার শুমারির উপজেলা কমিটির অবহিত করণ সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর উদ্যেগে গ্রাহকদের মাঝে গণশুণানী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার হাজী নুর উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিÑ ১ এর গ্রাহক বোর্ডের সভাপতি আলহাজ্ব কামিজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সাইরুল ইসলাম । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এজিএম সদস্য সেবা মালিক মোহাম্মদ ইয়াহিয়া, ডিজিএম সদর কারিগরী মো. শাহাদাৎ হোসেন,তারাব জোনাল অফিসের জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফসিউল হক জাহাঙ্গীর, ওয়ারিং ইন্সেসপেক্টর মনিরুজ্জামান মনির প্রমুখ।

About the author

SOFT PRO IT