রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গৃহবধূর উপর নির্যাতন, থানায় মামলা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শশুর বাড়ির লোকজন পারুল নামে এক গৃহবধুর উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় গৃহবধু নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শনিবার সকালে উপজেলার বাগবেড় এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধু পারুল খাঁন উপজেলার পর্শি বাঘবেড় এলাকার মহসিনের মেয়ে।

মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গত ১৩ বছর আগে রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকার মৃত কাজীম উদ্দিন খাঁনের ছেলে এলেম খাঁনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রীসহ শশুর বাড়ির লোকজন বাঘবেড় এলাকায় বসবাস করে আসছেন। তাদের সংসারে ইলমা খাঁন ও বাহা খাঁন নামে দুটি সন্তান রয়েছে। গত কয়েকদিন ধরে স্বামী এলেম খাঁন চার লাখ টাকার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করে। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানায়। শনিবার সকালে দাবিকৃত টাকা না পেয়ে পারুল খাঁনের উপর শারিরীক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT