রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার-৩

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত ৫ ফেব্রয়ারী দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাটাবো এলাকার জমশের আলীর ছেলে শহর আলী, একই এলাকার মন্টু মিয়ার ছেলে রকি ও তার স্ত্রী ফারজানা বেগম।

গৃহবধূর মামলার এজাহার থেকে জানা যায়, রবিবার দুপুরে ওই গৃহবর্ধূকে তার বান্ধবী ফারজানা বেগম  তার খালা শাশুরীর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে মাসুমাবাদ একটি নির্জন ঘরে নিয়ে যায়। এসময় বান্ধবী ফারজানা বেগম বাথরুমে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে ঘরে বসতে বলে। পরে শহর আলী, রকি ও অজ্ঞাত একজন মিলে ওই গৃহবধূকে জোর পূর্বক গণধর্ষণ করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা করে পুলিশ।

ভুলতা ফাড়ির ইনচার্জ আজাহার আলী বলেন, এ ঘটনায় তিনজন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 February 2020

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার-৩

www.narayanganjbarta24.com