রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গুজব ও মাদক বিরোধী সভা

রূপগঞ্জে গুজব ও মাদক বিরোধী সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে গুজব ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ইছাখালী এলাকার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম,  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন উপ-সচিব জাহিদুর রহমান। পরিদর্শন শেষে সকল কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 November 2019

রূপগঞ্জে গুজব ও মাদক বিরোধী সভা

www.narayanganjbarta24.com