রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গাঁজাসহ ১৭ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে গাঁজাসহ ১৭ মাদক কারবারি গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে গাঁজাসহ ১৭ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব -৩ (সিপিসি-৩)-এর সদস্যরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ১৭ জন মাদক কারবারিকে আটক করা হয়।

র‌্যাব-৩ (সিপিসি-৩)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, চনপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত মাদক কারবারিরা গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলে র‌্যাবের কাছে সংবাদ ছিল। এরই প্রেক্ষিতে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ১৭ মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় আটককৃত রিপন ও জিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সজীব, ফারুক, সাহবে আলী, মেহেদী, রমজান, মোহাম্মদ আলীসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিতি ছিলেন- র‌্যাব ৩ (সিপিসি-৩)-এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বশির আহম্মেদসহ আরও অনেকে।

About the author

SOFT PRO IT