রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গরিব, দু:স্থ, অসহায় ও পথ শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ

রূপগঞ্জে গরিব, দু:স্থ, অসহায় ও পথ শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, এস এম রুবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, নগর, ঋষিপাড়াসহ আশপাশের এলাকার গরিব, দু:স্থ, অসহায় ও পথ শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে লেখাপড়া ব্যাহত হওয়া শিশুদের খাতা, কলম,পেন্সিল, স্কেলসহ শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য ১৯ সেপ্টেম্বর শনিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা এ অর্থ  বিতরণ করেন।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মকবুল হোসেন। সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহম্মেদ আলমাছ, ইউপি সচিব গোলবক্স ভুঁইয়া, ইউপি সদস্য নবী হোসেন, আয়ুবউল্লাহ, সিরাজুলই সলাাম, সাংবাদিক এমএ মোমেন, হানিফ মোল্লা, ইমদাদুলহক দুলাল, আনিছুর রহমান, মাসুদ ভুঁইয়া, রাসেল মাহমুদ, রোবেল মাহমুদ, আবু কাউছার, সাহেল মাহমুদ, সাকের আহমেদ, মহিউদ্দিন, রাশেদুল ইসলাম, নবাব ভুঁইয়া, রনি আহমেদ, সোহেল ভুঁইয়া, যুবরাজ, সাজিদ, ফাহিম ইসলাম সহ আরো অনেকে। পরে গরিব, দু:স্থ, অসহায় ও পথশিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT