রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গণসংযোগ করলেন গোলাম দস্তগীর গাজী

রূপগঞ্জে গণসংযোগ করলেন গোলাম দস্তগীর গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। ৫ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার আধুরীয়া সরকারী প্রাইমারী স্কুলে গনসংযোগ কালে উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীসহ সাধারন ভোটাররা।

এ সময় এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, দেশের উন্নয়নকে অব্যহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে প্রধান মন্ত্রী করার আহবান জানান।

তিনি আরো বলেন, আগামীতে ধংসকারীদের ভোট না দেয়ার আহবান এলাকাবাসীকে। ধংসকারীদের তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধংস করে দিবে।

এ সময় উপস্থিত থাকেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম নীলা, থানা কমিটির প্রচার সম্পাদক মানজারে আলম টুটুল, আজমত উল্লা, থানা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, গোলাকান্দইল ইউনিয়নের চেয়ারম্যান মনজুর হোসেন ভুইয়া, সহ সভাপতি মহসিন ভুইয়া, সাধারণ সম্পাদক, সাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  মোঃ হাফিজুর রহমান চৌধুরী, ওয়ার্ড  সভাপতি (সাবেক) বজলুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমূখ।

About the author

SOFT PRO IT