রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গণপিটুনিতে গরু চোর নিহত

রূপগঞ্জে গণপিটুনিতে গরু চোর নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাত এক গরু চোর নিহত হয়েছে। রবিবার (২২ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার গাজীপুর বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা গরুবোঝাই করা কাভার্ড ভ্যানটি আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছে। এ সময় ৩টি গরু ও পুড়ে যাওয়া কাভার্ড ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, অজ্ঞাত পরিচয় এক গরু চোর গণপিটুনিতে নিহত হয়েছে। চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে। আর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 March 2020

রূপগঞ্জে গণপিটুনিতে গরু চোর নিহত

www.narayanganjbarta24.com