রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার

রূপগঞ্জে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, রোবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার-২১ অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি সোমবার দুপুরে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা মিলনায়তনে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুরসাত জাহান।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি কর্মকর্তা ফাতেহা নূর, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক  মকবুল হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT