রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

রূপগঞ্জে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৫০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজবিতরণ করা হয়েছে। উপজেলার কৃষি ভবন মিলনায়তনে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভূইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নূর, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তোফায়েল আহম্মেদ আলমাছ, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। পরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT