রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৭টি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টার এ সংবর্ধনার আয়োজন করা হয়। জাঙ্গীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. শাখাওয়াত হোসেন ভুঁইয়া রাজিব।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মশিউর রহমান তারেক, সহ দপ্তর সম্পাদক মো. ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. মনিরুজ্জামান ভুঁইয়া মনির, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন, মো.রিটন প্রধান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন আরটিভি ও মানবকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি এস এম রোবেল মাহমুদ, ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারের পরিচালক শরীফ ভুঁইয়া সহ প্রমুখ। পরে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বই, নগদ অর্থ ও সম্মাননা পদক বিতরণ করা হয়। সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

About the author

SOFT PRO IT