রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কাভার্ড ভ্যান ছিনতাই, আশুলিয়াতে উদ্ধার

ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১ টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৩ শ ফিট সড়কের সুলপিনা ভুইয়া বাড়ি ব্রীজ থেকে একদল ছিনতাইকারী এপেক্স টেক্সটাইল পিন্টিং মিলস লিমিটেডের ৫০ লাখ টাকার মালামালসহ একটি কাভার্ড ভ্যান ছিনতাই ঘটনা ঘটে। এ ঘটনায় এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ নূর নবী চৌধূরী বুধবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বুধবার (১৭ জুলাই) দুপুরে আশুলিয়া এলাকার বাইপাইল ব্রীজ থেকে খালী  অবস্থায় কাভার্ডভ্যানটি উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।

এপেক্স টেক্সটাইল পিন্টিং মিলস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ নূর নবী চৌধূরী জানান, মঙ্গলবার রাত ৯টার  দিকে কাভার্ডভ্যান চালক রিপন ও হেলপার কামাল হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে এপেক্স টেক্সটাইল পিন্টিং মিলস লিমিটেডের ১১ হাজার পিছ বক্সার, টি-শার্ট প্রায় সাড়ে ১৫ হাজার   ৫০ লাখ টাকার মূল্যমানের মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কাভার্ডভ্যানটি রূপগঞ্জ উপজেলা পূর্বাচল ৩শ ফিট ভুইয়া বাড়ি ব্রীজটি অতিক্রম করার সময় চারজন দুষ্কৃতিকারীরা একটি পিকআপ ভ্যান দিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা চালক রিপন ও হেলপার কামাল হোসেনকে অস্ত্রেরমূখে জিম্মী করে হাত-পা বেঁধে রেখে কাভার্ড ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। কাভার্ড ভ্যানের হেলপার কামাল হোসেন বহু চেষ্টার পর বাঁধা অবস্থায়ই তার ম্যানেজার মশিইর রহমানকে মোবাইল ফোনের মাধ্যমে জানায়।

এ ঘটনায় সিনিয়র এপেক্স এর এক্সিকিউটিভ নূর নবী চৌধূরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা নাজিমউদ্দিন বুধবার (১৭ জুলাই) দুপুরে আশুলিয়া এলাকার বাইপাইল ব্রীজ থেকে খালী কাভার্ডভ্যানটি উদ্ধার করে।  এসময় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে  বাঁধা অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT