নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : এশিয়ান হাইওয়ে সড়কের কালনী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা কলেজ শিক্ষার্থী লিমন মিয়া (২৫) নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে সড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা বেশ কিছু গাড়ি ভাংচুর করে। পরে রূপগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ২৪ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী কালনী এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে লিমন তার মোটর সাইকেলে কাঞ্চন বাজার থেকে নিজ বাড়ি কালনী এলাকায় ফিরছিলো। মোটর সাইকেল কালনী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী ক্যাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-ল-৩৯-৪৫৮১) ধাক্কা দেয়। ঘটনাস্থলে লিমন মারা যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলো। গাড়িতে ঢিল ছুড়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 August 2020

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

www.narayanganjbarta24.com