রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কলেজ শিক্ষার্থীকে গণধর্ষন ॥ গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বখাটের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় স্থানীয় এক কলেজ শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভোলানাথপুর এলাকায় এ গণধর্ষনের ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) সাজ্জাত রোমন জানান, স্থানীয় আমিরজান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও ভোলানাথপুর এলাকার আবুল হোসেনের কন্যা (১৭) কে কলেজে আসা যাওয়ার পথে ভোলানাথপুর এলাকার নাজির হোসেনের ছেলে বখাটে কাউসার, নুরে আলম ও জুলহাস প্রায় সময়ই কুপ্রস্তাব দিতো। ওই শিক্ষার্থী বিষয়টি তার পিতাকে জানায়। শিক্ষার্থীর পিতা ঘটনাটি বখাটে কাউছারের পিতাকে জানালে বখাটে কাউছার ক্ষিপ্ত হয়। পরে বৃহস্পতিবার বিকালে ওই শিক্ষার্থী কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে দিলুর ছেলে নূর আলম, হিরন মিয়ার ছেলে জুলহাস, গোলজার হোসেনের ছেলে মনির হোসেন, হান্নানের ছেলে নয়ন, হিরন মিয়ার ছেলে আলমাছ শিক্ষার্থীর পথরোধ করে জোর পূর্বক পূর্বাচল উপশহরের ৯নং সেক্টরের ২৭ নং রোড়ের ৪নং প্লটের একটি নির্জন স্থানে (জঙ্গলে) নিয়ে যায় এবং ওই বখাটেরা শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষন করে। পরে বখাটেরা শিক্ষার্থীকে ৯নং সেক্টরের সোহেল মিয়ার বাড়িরে ফেলে রেখে চলে যায়। এ সময় সোহেলের স্ত্রী ধর্ষিতার পিতা মাতাকে খবর দিলে তারা সোহেলের বাড়ি থেকে তাদের মেয়েকে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা আবুল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বখাটে আলমাছকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ইন্সপেক্টর (অপারেশন) সাজ্জাত রোমন আরো জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 August 2017

রূপগঞ্জে কলেজ শিক্ষার্থীকে গণধর্ষন ॥ গ্রেফতার-১

www.narayanganjbarta24.com