রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : হারিন্দা এলাকার কলেজ ছাত্র এমরান মোল্লা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। রোববার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মামলার বাদী মোস্তফা জানান, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর হারিন্দা এলাকা থেকে নিখোঁজ হন এমরান মোল্লা। নিহতের পরিবারের পক্ষ থেকে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রূপগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন। এ বছরের ১৪ ফেব্রুয়ারী সকালে হারিন্দা এলাকার কোট বাড়ির গোপ এলাকার শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার সময় মাছের ঘেরের খুটি উঠাতে গিয়ে একটি পঁচা-গলা লাশ ভেসে উঠে। ওই লাশটিও এমরানের বলে দাবি পরিবারের সদস্যদের। এমরান মোল্লা হারিন্দা এলাকার আব্দুল মবিনের ছেলে। তিনি স্থানীয় আব্দুল হক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

উল্লেখ্য, পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওই লাশটি এমরানের নয়, এক জন নারীর।

About the author

SOFT PRO IT