রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ওলামাদলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৪

রূপগঞ্জে পৃথকস্থানে অভিযানকালে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার -৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রতিনিধি রূপগঞ্জ ) : রূপগঞ্জে কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতিসহ চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ আগষ্ট বুধবার সন্ধ্যায় উপজেলার যাত্রামুড়া এলাকার ওলামাদলের কার্যালয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতি ও জেলা ওলামাদলের সভাপতি মুন্সি সামসুর রহমান খাঁন বেনু, জেলা ওলামাদলের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, উপজেলা ওলামাদলের সহ-সভাপতি নাছির মোল্লা ও ওলামাদল নেতা আলাউদ্দিন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড তৈমুর আলম খন্দকার জানান, আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন নিয়ে একটি বে-সরকারী টেলিভিশনকে সাক্ষাতকার দিতে তিনি যাত্রামুড়া এলাকার ওলামাদলের কার্যালয়ে অবস্থান করছিলেন। সেখানে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনসহ ওলামাদলের বেশ কয়েক জন নেতাসহ কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সরকারসহ একদল পুলিশ যাত্রামুড়া এলাকার ওলামাদলের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

এসময় কোন কিছু বুঝার আগেই চার জনকে গ্রেফতার করে পুলিশ। কারন জানতে চাইলে অ্যাড তৈমুর আলম খন্দকারসহ উপস্থিত সকলকে কার্যালয় ছেড়ে চলে যেতে বলা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।

About the author

SOFT PRO IT