রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে এক রাতে ১১ গরু চুরি

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদদাতা ) : রূপগঞ্জে একই রাতে আপন দুই  ভাইয়ের ১১টি গরু চুরি করে নিয়ে গেছে চোর। পরিবারের একমাত্র আয়ের উৎস গবাদি পশুগুলো হারিয়ে দিশেহারা পুরো পরিবার। শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার মাটিহাড়ি এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

খামারি আব্দুল গাফফার জানান, তিনি উপজেলার কাঞ্চন পৌরসভার মাটিহাড়ি এলাকার কিসমত আলীর ছেলে। তিনিসহ তার ছোটভাই আব্দুল করিম একটি ছোট গরু খামার গড়ে তুলে সেটার আয় দিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই সহোদরের খামারে ষাঁড় ও দুধেল গাভিসহ মোট ১১টি গরু ছিল। গত শনিবার রাতে সংঘবদ্ধ চোরের দল খামারের তালা ভেঙে ১১টি গরু নিয়ে যায়। যার বাজার মূল্য কমপক্ষে ছয় লাখ টাকা।

এ ঘটনায় সোমবার সকালে আব্দুল গাফফার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি চুরির মামলা করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 March 2020

রূপগঞ্জে এক রাতে ১১ গরু চুরি

www.narayanganjbarta24.com