রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের তিন জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৬ই এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার ছোটবানীয়াদি এলাকায় ঘটনা ঘটে।

আহত মাহবুব আলম জানান, তার পরিবারের সঙ্গে একই এলাকার সামসু, সুমন, শামীম, শাহনাজের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধে চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত জন বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। সময় মাহবুব আলমের মা মারিয়া বেগম ছোট ভাই মোমেন বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাদের চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। সময় মাহবুব আলম তাদের বাঁচাতে আসলে তাকেও এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর জখম করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়। ব্যাপারে মাহবুব আলম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দীন বলেন, ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT