রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে উইচাই মেরিন ইঞ্জিন কোম্পানীর আলোচনা সভা

রূপগঞ্জে উইচাই মেরিন ইঞ্জিন কোম্পানীর আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে চায়না কোম্পানী উইচাই মেরিন ইঞ্জিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার মাইফুল ট্রেড সেন্টারে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচণা সভায় নওশাদ আজমের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উইচাই মেরিন ইঞ্জিন কোম্পানীর বাংলাদেশের প্রধান শাজি। অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উইচাই কোম্পানীর দেশীয় পরিচালক সুজায়েত আকবর, উইচাইয়ের ঢাকার ডিলার আজাদুল ইসলাম পিন্টু, মোহাম্মদিয়া এন্টার প্রাইজের সিইও মহসিন রেজা, তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদউদ্দিন, যমুনা ব্যাংকের রূপগঞ্জ শাখার পরিচালক ফারুক ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে গ্রাহকদের উইচাই মেরিন কোম্পানীর ইঞ্জিনের যন্ত্রাংশের বিভিন্ন দিক, ইঞ্জিনের ব্যবহার, কার্যকারিতা সর্ম্পকে ধারনা দেন পরিচালক সুজায়েত আকবর।

About the author

SOFT PRO IT