রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইয়াবা সম্রাট সুজন গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইয়াবা সম্রাট নামে পরিচিত সুজন ওরফে বালতি সুজন নামে এক ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা সম্রাট সুজন ওরফে বালতি সুজন দিঘীবরাব এলাকার আবু তাহেরের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, সুজন ওরফে বালতি সুজন রূপগঞ্জে একজন মাদক সম্রাট হিসেবে পরিচিত। সে জেলার কয়েকটি থানায় ইয়াবা বিক্রি করতো বলে পুলিশ গোপন সংবাদ পায়। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রূপগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান দিঘীবরাব এলাকায় অভিযান পরিচালনা করে সুজন ওরফে বালতি সুজনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ২০০ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএসআই।

স্থানীয়রা জানান, সুজন ওরফে বালতি সুজন ইয়াবার বড় বড় চালান এনে একটি বালতির মধ্যে মজুদ রাখতো। তারপর সে ইয়াবা জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এর পর থেকে তাকে ঐ এলাকার মানুষের কাছে সে বালতি সুজন নামে পরিচিতি পায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 December 2019

রূপগঞ্জে ইয়াবা সম্রাট সুজন গ্রেফতার

www.narayanganjbarta24.com