রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে ইয়াবা সম্রাট সহ গ্রেফতার-৫

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইয়াবা সম্রাট আবু নেছারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার সুতালড়া, বড়ালু ও ভাওয়ালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুলাল সিকদার নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আবু নেছার ভুইয়া ওরফে ইয়াবা নেছার বরপা এলাকার মৃত আরশাদ আলী ভুইয়ার ছেলে, একই এলাকার  সেকুল মোল্লার ছেলে মানিক মোল্লা, ভোলা জেলার সদর থানার দনিয়া এলাকার মোস্তফা কামালের ছেলে হুমায়ূন, বড়ালু এলাকার ছলিমুদ্দিনের ছেলে কিলার ফারুক ও ভাওয়ালিয়াপাড়া এলাকার মোস্তয়া মিয়ার ছেলে আল-আমিন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান জানান, গ্রেফতারকৃতরা বরপা,বড়ালু, ভাওয়ালিয়াপাড়া, সুতালড়া, মাসাব, কান্দাপাড়া ও পাশ্ববর্তী সোনারগাঁ ও আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায় ইয়াবার পাইকারীভাবে ব্যবসা করে আসছে। সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৯৭ পিছ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় দুলাল সিকদার নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT