রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ ইয়াবাসহ মকবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিন নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মকবুল হোসেন দক্ষিন নোয়াপাড়া এলাকার মৃত ইব্রাহীমের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই আনিছুর রহমান জানান, মকবুল হোসেন দীর্ঘদিন ধরে দক্ষিন নোয়াপাড়া, রূপসী, বিশ্বরোড, বরাব এলাকায় পাইকারীভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ইয়াবা বিক্রি করার সময় ২০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 September 2019

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta24.com