রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইতালি ফেরত একজনকে জরিমানা

রূপগঞ্জে ইতালি ফেরত একজনকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইতালি ফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। হোম কোয়ারেন্টিন আদেশ না মানায় তাকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি নোর্টিশ সাটিয়ে দেওয়া হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ঢাকা থেকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) লোক এসে তার স্বাস্থ্য পরীক্ষা করবে। সে গত ১৪ মার্চ ইতালি থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এসে সে অবাদ চলাফেরা করেছে। রূপগঞ্জে তার শ্বশুর বাড়ি। তার বাড়ি গাজীপুর।

About the author

SOFT PRO IT