রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইউসিবি ব্যাংকের ৫৭তম এজেন্ট শাখা উদ্বোধন

রূপগঞ্জে ইউসিবি ব্যাংকের ৫৭তম এজেন্ট শাখা উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫৭তম এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর শুক্রবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা এলাকায় এ এজেন্ট শাখার উদ্বোধন করা হয়।

ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হেড অফ অপারেশন এজেন্ট ব্যাংকিং বজলুল হাবিব ভ’ইয়ার সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত ও এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান।

বিশেষ অতিথি ছিলেন ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার সিনিয়র অফিসার খালেদ হাসান, ভূলতা শাখার ম্যানেজার আব্দুল মোতালিব মিয়া, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম, ইন্সপেক্টর এমদাদুল হক, ইউসিবি চনপাড়া শাখার এজেন্ট সাইদুর রহমান, শফিউল্লাহ, নাসিরউদ্দিন ভূইয়া ও প্রমুখ।

About the author

SOFT PRO IT