রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলার ১ আসামী গ্রেফতার

রূপগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলার ১ আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সংরক্ষিত নারী ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলায় সাদ্দাম হোসেন নামে এক আসামীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণপাড়া ৫ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন চণপাড়া ৫ নং ওয়ার্ডের এনায়েত হোসেন ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর তদন্ত রফিকুল হক জানান, রূপগঞ্জ থানার উপপরিদর্শক এস আই নাজিমউদ্দিনের সহায়তায় চণপাড়া ৫নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির হত্যাকারী আসামী সাদ্দাম হোসেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধিতে হত্যার দায় স্বীকার করে সাদ্দাম হোসেন।

About the author

SOFT PRO IT