নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ  বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : রূপগঞ্জে মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৬ টার দিকে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকান্ড ঘটে। নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। বিউটি আক্তার কুট্টি কায়েতপাড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয়রাা জানান, প্রতিদিন ফজরের নামাজের পর ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি চঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ভোরে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল দূর্বৃত্ত আগে থেকে ওৎ পেতে থাকা তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ বিউটি আক্তার কুট্টির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি ধারালো চাপাতি উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যারা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তারা কেউ আইনের হাত থেকে রেহাই পাবেনা। যতদ্রæত সম্ভব বিউটি আক্তার কুট্টির প্রকৃত হত্যাকারীদের খুজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

About the author

SOFT PRO IT