রাজনীতি রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রূপগঞ্জে ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু মাসুম ভুইয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পূর্বাচল উপশহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি দুলাল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবুল, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ ভুইয়াসহ আরও অনেকে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

About the author

SOFT PRO IT