রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আলোচনা সভা মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে আলোচনা সভা মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোজ বুধবার ২১ আগস্ট উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মশুরী এলাকায় এ অনুষ্ঠান হয়। রূপগঞ্জ ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সহধর্মিণী সেলিনা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনা গাজী, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপি মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, মহিলা দলের আছমা, বিএনপি নেতা আলম, রূপগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমানসহ অত্র ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পরে খালেদা জিয়া’র আশু রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT