রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রূপগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮মার্চ সোমবার নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান।

সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, নারায়ণগঞ্জ জেলা পরিষদেও সদস্য শিলা রাণী পাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারীদের বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব নয়। দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে। পরে শোভা যাত্রা নিয়ে স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

About the author

SOFT PRO IT