খেলা রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আন্ত:ওয়ার্ড গোল্ডকাপ ভলিবল খেলায় ৯নং ওয়ার্ডের বিজয়

রূপগঞ্জে আন্ত:ওয়ার্ড গোল্ডকাপ ভলিবল খেলায় ৯নং ওয়ার্ডের বিজয়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রোবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জের রূপগঞ্ জউপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আন্ত:ওয়ার্ড গোল্ডকাপ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪টা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এ খেলায় রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডকে ২-০ পয়েন্টে পরাজিত করে ৯ নং ওয়ার্ড জয় লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক।

খেলা উদ্বধোন করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব মো.ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব রমজান আলী, রূপগঞ্জ ইউপি সদস্য আওলাদ হোসেন, মনির হোসেন, আওয়ামীলীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, আব্দুল আলিম সরকার, গোলাম রসুল, মমিন আলি বেপারি, কামাল হোসেন, যুবলীগ নেতা আব্দুল হামিদ, গ্রীন হ্যাভেন স্কুলের পরিচালক আল-আমিন মাসুদ, ক্রীড়ানুরাগী মোস্তফামিয়া, মোহাম্মদ পলাশ, এডভোকেট মাসুদ রানা প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন আব্দুল আহাদ মাষ্টার।

About the author

SOFT PRO IT