রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে অপহরণের তিনদিন পর কলেজ শিক্ষার্থী উদ্ধার

অপহরণের পর উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : অপরহরনের তিনদিন পর কলেজ শিক্ষার্থী সুবর্ণা আক্তার (১৯)কে গোলাকান্দাইল বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে  শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। কলেজ শিক্ষার্থী সূবর্ণা আক্তার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার ইয়াছিন শিকদারের মেয়ে।

অপহৃত কলেজ শিক্ষার্থীর মা নাজমা বেগমের মামলার বরাত দিয়ে ভুলতা ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান বলেন, সূর্বণা আক্তার নংসিংদী জেলার মাদবদী কলেজের শিক্ষার্থী। গোলাকান্দাইল এলাকার বখাটে হৃদয় মিয়া তার মেয়ে সূবর্ণা আক্তারকে কলেজের আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দিতো। কু-প্রস্তাবে রাজী না হওয়ায় শিক্ষার্থীকে কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। গত ১১ সেপ্টেম্বর বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে হৃদয় মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন সূবর্ণা আক্তারকে সিএনজি তুলে নিয়ে যায়।   পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল বাস স্ট্যান্ড থেকে সূবর্ণা আক্তারকে উদ্ধার করে। এসময় পুলিশের হৃদয় মিয়া পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। হৃদয় মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT