রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অটিজম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

রূপগঞ্জে অটিজম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরীর উদ্যোগে উপজেলার যাত্রামুড়া এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী ও পুরুষের মাঝে এ নগদ অর্থ, শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

গেজেটভুক্ত সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য লায়ন দেওয়ান সালাউদ্দিন, গবেষক, কলামিষ্ট, লেখক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, লায়ন মাহিদুর রহমান, লায়ন হরে রাম দাস, লায়ন ফরিদুল হক, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মনির, লায়ন শামীম, লায়ন স্বপন ভুইয়া প্রমূখ। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে ইফতার করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরীর সদস্যরা।

About the author

SOFT PRO IT